ঢাকাThursday , 2 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন গাজীপুরের জেলা প্রশাসক

Link Copied!

এইচএসসি পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পড়া এক পরীক্ষার্থীর জন্য নিজেই তাৎক্ষণিক ওষুধের ব্যবস্থা করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল কবির ভূইয়া।

সারা দেশের মতো গাজীপুরেও স্বাভাবিক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এরই মধ্যে জেলার একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর পান গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল কবির ভূইয়া। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত পরীক্ষার্থীর এবং শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে তাৎক্ষণিক প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করেন। চিকিৎসা সহায়তা পাওয়ার পর পরীক্ষার্থী আবারও পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়।

জেলা প্রশাসকের এমন মানবিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন পরীক্ষার্থী, অভিভাবক ও কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকরা।

ওই পরীক্ষার্থীর বাবা হাফেজ সেলিম বলেন, প্রশাসনের এমন আন্তরিকতা পরীক্ষার্থীদের মানসিকভাবে সাহস জোগায়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো পরীক্ষার্থী অসুস্থ হলে বা জরুরি পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিক সহায়তা দিতে প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।