ঢাকাWednesday , 1 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষকদের মাঝে মাদারীপুরে বীজ ও সার বিতরণ

Link Copied!

মাদারীপুরে ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রনোদনার কর্মসুচির আওতায় উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়। বুধবার ১ জুলাই সকালে মাদারীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বসে এ বীজ ও সার বিতরণ করা হয়েছে। জানাযায়, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া সাবাব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন মাদারীপুর ২ আসনের সাংসদ সদস্য জাহান্দার আলী মিয়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রহিমা খাতুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার প্রমূখ। এ সময় মাদারীপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন ১ টি পৌরসভার ১ হাজার ১০০ জনের প্রতিজনকে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।