ঢাকাMonday , 20 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে বিএডিসি ডিলার এসোসিয়েশন বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!

জয়পুরহাটের বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন আয়োজনে বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। (২০ জানুয়ারী) সোমবার সকাল ১০টায় ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব নাজমুল হক। সাধারণ সম্পাদক শাহিন মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন। বিশেষ অতিথি বগুড়া অঞ্চলিক (সার) বিএডিসি যুগ্ম পরিচালক কৃষিবিদ কাজেম আলী, বগুড়া অঞ্চলিক বিএডিসি (বীজ বিপণন) উপ-পরিচালক জাকির হোসেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলার সকল উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও বিএডিসি সার এবং বীজ ডিলারগণ।