ঢাকাWednesday , 23 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Link Copied!

লালমনিরহাটে এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর যৌথ ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০মিনিটে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন। এরই ধারাবাহিকতায়, এসআরবি-১৩ সিপিএসসি রংপুর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লালমনিরহাট জেলা কর্তৃক মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) লালমনিরহাটের মোস্তফী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধ উপায়ে খাদ্য পণ্য উৎপাদনের অভিযোগে ভাই ভাই বেকারীকে ৫হাজার টাকা, অধিক মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে সোহেল ফার্টিলাইজারকে ৫হাজার টাকা এবং পণ্যের মোড়ক ব্যবহার না করায় জনতা বীজ ফাউন্ডেশনকে ১০হাজার টাকাসহ ৩টি প্রতিষ্ঠানে সর্বমোট ২০হাজার টাকা জরিমানা করা হয়। এসআরবি-১৩ রংপুরের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লালমনিরহাট জেলা এর সহকারী পরিচালক শেখ সাদী উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এছাড়াও অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।