ঢাকাTuesday , 7 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাফা মাধ্যমিক বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি এইচ এম আল আমিন

Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্র নেতা এইচ এম আল আমিন।

গত রবিবার (৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল কর্তৃক ৪ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। যার মেয়াদ আগামী ৬ মাস।

তিনি সাফা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এ কে এম ইসহাক মিয়ার বড় ছেলে মরহুম এস এম সোহরাব হোসেনের কনিষ্ঠ ছেলে।

এ প্রসঙ্গে এইচ এম আল আমিন জানান, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপ নিতে ভূমিকা রাখবে এ পরিচালনা পর্ষদ কমিটি। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরো বলেন, শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক, মানবিক গুনাবলি সম্পন্ন জাতি গড়তে তথ্যপ্রযুক্তি শিক্ষার বিকল্প নেই।

আমরা মানসম্পন্ন শিক্ষাদানের মাধ্যমে আন্তর্জাতিক মানের, সৎ , দেশপ্রেমিক ও মানবিক গুণাবলি সম্পন্ন জাতি গড়তে বদ্ধপরিকর। ‘