ঢাকাMonday , 23 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে ৪০বছরেও আলোর মুখ দেখেনি বিসিক প্রকল্প লাল ফিতায় আটকে আছে ইকোনমিক জোনের অগ্রগতি

Link Copied!

যশোরের কেশবপুরে ৪০ বছরেও আলোর মুখ দেখিনি কুটির শিল্প ভিত্তিক প্রকল্প বিসিক নগরী গড়ে তোলার উদ্যোগ। ১৯৮৪ সালে দেশের গুরুত্বপূর্ণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদিত পন্যের সুষম ব্যবহারের জন্য কৃষি ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার লক্ষ্যে সরকারি ভাবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রণালয়ের অধীন কেশবপুর শহর সংলগ্ন শিল্প এলাকা গড়ে তোলার জন্য শতাধিক ব্যবসায়ীকে অন্তর্ভুক্ত করে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করা হয়। কিন’ অজানা কারনে সেই প্রকল্প আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। পরবর্তীতে ২০০৭ সালে সারা দেশের ১শ ইকোনমিক জোন স’াপনের জন্য উপজেলার আগরহাটিতে ২০০ বিঘা জমির উপর একটি মেঘা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিলেও সেই প্রকল্পও রয়ে যায় লঅল ফিতায় ফাইল বন্ধী ।
কেশবপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী রুহুল কুদ্দুস বলেন, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র এবং যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলার মোহনায় উত্তম যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান থাকায় কেশবপুরে বিসিক নগরী গড়ে তোলা হলে এখানে লক্ষাধিক মানুষের কর্মসংস’ান সৃষ্টি হবে। কেশবপুরের সাথে ঢাকা এবং ভোমরা, বেনাপোল ও মংলা পোর্ট এর উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান থাকায় শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানি এবং উৎপন্ন পণ্য সারাদেশে বিপণনের সুন্দর ব্যবস্থা অর্থনীতিতে ভূমিকা রাখতে সক্ষম।
কেশবপুর উপজেলা বণিক সোসাইটির সভাপতি মতিয়ার রহমান বলেন, ২০০৭ সালে সারাদেশে ১০০টি ইকোনমিক জোন গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে কেশপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের আগোরহাটি মৌজায় নদী সংলগ্ন ২০০বিঘা সরকারি জমিতে সমীক্ষা এর কাজ সমপন্ন করেও রাজনৈতিক কারণে তা থেমে যায়।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, আমি এই উপজেলায় সদ্য যোগদান করেছি এ বিষয়ে খোঁজ নিয়ে পরে বলতে পারবো।
বিসিক যশোরের উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) ফরিদা ইয়াসমিন জানান, যশোর নড়াইল মহাসড়কের হামিদপুরস্থ বিসিক শিল্প নগরীকে পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। যশোর খুলনা মহাসড়কের রাজারহাট রামনগরে নতুন করে বিসিক শিল্প নগরী গড়ে তোলার কাজ চলমান রয়েছে। কেশবপুরে বিসিক প্রকল্পের বিষয়ে আমার জানা নেই। আমি অল্প কিছুদিন হলো যশোরে এসেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে পরে জানাতে পারবো।