ঢাকাSaturday , 14 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাঁঠালিয়ায় লাউ চাষে সফল কৃষকরা

Link Copied!

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া ব্লকের কৃষকরা লাভ বেশি খরচ কম হওয়ায় ঝুকছে লাউ চাষে। উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া ফসল রক্ষা বাধেঁর দুই পাশে শত শত একর জমিতে লাউ চাষ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকুলে থাকায় ফলনও ভালো হয়েছে। বাজারে দাম ভালো পাওয়ায় কৃষকরা বিষণ খুশি।

গত শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে বাঁশবুনিয়া এলাকায় গিয়ে এমন দৃশ্য দেখা যায়। কৃষকরা বাঁধের দুই পাড়ে লাউ চারা রোপন করে বাঁশ ও ঝাল দিয়ে মাচা তৈরী করেছেন। মাচায় ঝুলছে শত শত লাউ। প্রতিদিন কৃষকরা এ লাউ কেটে বাজারে বিক্রি করছেন। অনেকে আবার ক্ষেতে বসে বিক্রি করছেন।

উপজেলা বাঁশবুনিয়া গ্রামের কৃষক মো. শাহারুম হাওলাদার বলেন, কৃষি অফিস থেকে সার-বীজ, বালাই নাশক, নেট এবং কৃষি অফিসের অফিসারদের নিয়মিত পরামর্শ ও তদারকিতে ফলন ভালো হয়েছে। বাজারে দাম ভালো পাওয়া যাচ্ছে। একেকটি লাউ ৯০ থেকে ১২০ টাকায় বিক্রি করা যাচ্ছে।

তিনি আরও বলেন, “রাস্তার পাশের লাউ দেখে এলাকাবাসী আগ্রহী হচ্ছেন এবং অনেকে লাউ কেনার ইচ্ছা প্রকাশ করছেন। এই ঘটনাটি প্রমাণ করে যে, অল্প জমিতেও সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে ভালো ফসল ফলা সম্ভব।

ওই ব্লকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি অফিসার মো. হাসিবুর রহমান জানান, কৃষকদের সকল ধরনের সহায়তা এবং পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় লাউ চাষ করে তারা সফলতা অর্জন করেছেন। পরিবারের চাহিদা পুরণ করে বাজারে বিক্রি করে ভালো আয় করছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ইমরান বিন ইসলাম জানান, লাউ চাষে লাভ বেশি হওয়ায় দিনদিন চাষিরা লাউ চাষে আগ্রহী হচ্ছেন। কৃষি অফিস থেকে আন্তঃপরিচর্যাসহ তাদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।