ঢাকাTuesday , 10 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ কারাগারে পৌর আওয়ামীলীগ নেতার মৃত্যু

Link Copied!

সিরাজগঞ্জ জেলা কারাগারে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে আতাউর রহমান আঙুর নামের এক পৌর আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে কারাগার থেকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে এ মৃত ঘোষণা করেন।

আতাউর রহমান আঙ্গুর সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং পৌর এলাকায় দত্তবাড়ি মহল্লার বাসিন্দা ছিলেন।
কারাগারের জেলার আবু নূর মো.রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আতাউর রহমান আঙুর রাজনৈতিক একটি মামলায় গ্রেপ্তারের পরে গত ১ নভেম্বর কারাগারে নেওয়া হয়। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন।কিন্তু আজ ভোরে হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।