ঢাকাSaturday , 7 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৯ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
December 7, 2024 9:23 pm
Link Copied!

কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক হওয়া বাংলাদেশি যুবক দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরেছে। শনিবার সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বলেন, ‘ফেরত আসারা কাজের সন্ধানে দেড় বছর আগে ভারতের বিভিন্ন এলাকায় যায়। সেখানে খেতখামারে কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে আটক হয় তারা। পরে আদালত তাদের দেড় বছরের সাজা দেয়। কারাভোগ শেষে আজ শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছে তারা।

ফেরত আসা বাংলাদেশিরা হলোমো. সুজন ফকির (২৮), মো. আব্দুল মোনাব (৩০), মো. রেদোয়ান (২৫), মো. নুর আলম(৩০), তাজির ইসলাম (২৮), শাহজাহান গাজী (৩৫), মো. খাইরুল ইসলাম (২৯), মো. সামাদ মিয়া (২৩), মো. শাহাদতহোসেন (৩৪) এরা যশোর নড়াইল, সুনামগঞ্জ, খুলনা, চাঁদপুর কক্সবাজার জেলার বাসিন্দা। 

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশি যুবককে থানায় হস্তান্তর করেছে। তাদেরকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।