ঢাকাFriday , 9 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী

Link Copied!

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতির পদ ছেড়ে দিয়েছেন আবদুস সালাম মুর্শেদী। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বাফুফেকে পদত্যাগের কথা জানান তিনি। ২০০৮ সাল থেকে তিনি বাফুফের এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করে আসছিলেন। সিনিয়র সহ-সভাপতির পাশাপাশি তিনি বাফুফের ফিন্যান্স কমিটি ও রেফারিজ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। সাবেক এই তারকা ফুটবলার বিদায়ী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন।হাসিনা সরকারের পতনের পর ফুটবল সমর্থকরা সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ তার পদত্যাগ দাবি করে আসছিলেন।