ঢাকাTuesday , 15 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি

স্পোর্টস ডেস্ক
September 15, 2026 10:19 pm
Link Copied!

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। আর এই হারের সমালোচনায় ভাসছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এসবের মাঝেই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এই ক্রিকেটার।

আসন্ন এশিয়ান গেমস দিয়েই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়বেন তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বিসিবিকে নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। তবে ওয়ানডের অধিনায়কত্ব চালিয়ে যাবেন জ্যোতি।

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে জ্যোতি উল্লেখ করেছেন, ব্যাটিংয়ে আরো মনোযোগী হতে চান তিনি। বিসিবিকে ইমেইলের মাধ্যমে নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতি।

তবে এখনো বিসিবি তার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। নারী দল দেশে আসার পর জ্যোতির সঙ্গে আলোচনা করবে বোর্ড।

গুঞ্জন রয়েছে, জ্যোতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লে নতুন করে দায়িত্ব পেতে পারেন নাহিদা আক্তার। সহ-অধিনায়ক হতে পারেন সোবহানা মোস্তারি।