নড়াইলে সড়কে শিক্ষার্থীদের পক্ষে নির্বিগ্নে যান চলাচলের জন্য ট্রাফিক এর দায়িত্ব পালন করা হচ্ছে। বৃহস্পতিবার (০৮ আগষ্ট) সকাল থেকেই নড়াইল শহরের চৌরাস্তা, পুরাতন বাসটার্মিনাল গোল চত্বর, শহরের বানিজ্যিক এলাকা রুপগঞ্জ বাজারসহ শহরের গুরুত্বপূর্ন সড়কে সাধারন শিক্ষার্থীরা, বিএনসিসির সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করে। তারা প্রতিটি যানবাহনকে রাস্তায় সুশৃংখল ভাবে পথ চলার দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করে। এ ছাড়া নড়াইলে বৈষম্য বিরোধীদের শিক্ষার্থীদের পক্ষ থেকে বজ্য পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। নড়াইল পুরাতন বাসটার্মিনাল এলাকা থেকে বৈষম্য বিরোধীদের শিক্ষার্থীরা এ কার্যক্রম শুরু করে। তারা ঐ স্থানসহ নড়াইল চৌরাস্তা, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এলাকাসহ বিভিন্ন এলাকার এ কয়েকদিনের ঘটে যাওয়া বিভিন্ন ভাংচুর,অগ্নি সংযোগ এর বজ্য আবর্জনা পরিস্কার করে।

