ঢাকাSaturday , 26 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে কর্মসংস্থান ব্যাংকের SBMMEF প্রকল্পের চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

Link Copied!

কর্মসংস্থান ব্যাংকের Small Business Microfinance & Micro Enterprise Fund (SBMMEF) প্রকল্পের আওতায় চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শনিবার কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক এবং SBMMEF কর্মসূচির প্রকল্প পরিচালক মোঃ মশিউর রহমান এবং ঋণ আদায় ও মনিটরিং বিভাগের উপমহাব্যবস্থাপক মুহঃ আকতার হোসেন প্রধান। কর্মসংস্থান ব্যাংকের বিভাগীয় কার্যালয়, রংপুরের উপমহাব্যবস্থাপক মোঃ মুঞ্জু রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঋণ ও অগ্রিম বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ সাদেকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক SBMMEF ঋণ সুবিধা প্রদানের পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ এবং মার্কেট লিংকেজ প্রদান করা হবে বলে সংশ্লিষ্টদের অবহিত করেন। পাশাপাশি শুধু ঋণ দেওয়ার মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও ব্যবসার বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরামর্শ প্রদান করেন। এ সময় উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়নের পাশাপাশি ব্যবসা পরিচালনা, হিসাব ব্যবস্থাপনা ও ঋণের সঠিক ব্যবহারে প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্মসূচিতে প্রকল্পের আওতায় ৫ জন নারী ও একজন জন পুরুষ উদ্যোক্তার মধ্যে চেক বিতরণ করা হয়। এসময় ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগ পরিচালনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মসংস্থান ব্যাংক, কুড়িগ্রাম শাখা এ কর্মসূচির আয়োজন করে।