ঢাকাSaturday , 26 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

Link Copied!

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর মতিঝিলের আজিজ ভবনে নিজস্ব অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন-এর সভাপতিত্বে এবং মহাসচিব কামরুল ইসলাম-এর সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আবু নাসের খান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মাসুদ, দপ্তর সম্পাদক শিপন আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমাম হোসেন, আইন সম্পাদক ওয়াহিদুন নবী, সাংস্কৃতিক সম্পাদক কাজী মোর্শেদ মুন্না। নেতৃবৃন্দ ডিসেম্বর বা জানুয়ারিতে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাবেশ করার আহবান জানান, সমাবেশ উপলক্ষে প্রকাশনা করার সিদ্ধান্ত গৃহিত হয়। এ ছাড়া সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল কবির, নয়ন আলী, সোহানুর রহমান, তানভির রায়হান, সুলতান আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।