ঢাকাSaturday , 26 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Link Copied!

মোংলায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাঙ্গালী ফাউন্ডেশন। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের মাদ্রাসা রোডস্থ চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাঙ্গালী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে খাতা, কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, রং পেন্সিল, রোলার, টিফিন বক্স, পানির বোতল ও স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দ দেখা যায়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীর অভাবে যেন তাদের শিক্ষাজীবন ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনুষ্ঠানে বাঙ্গালী ফাউন্ডেশন (ঢাকা)-এর অন্যান্য প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাঙ্গালী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের আর্থিক সহায়তায় বাঙ্গালী ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ২০২৪ সাল থেকে সংগঠনটি সারাদেশে মানবতার সেবায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। তাই সুবিধাবঞ্চিত ও প্রয়োজনীয় সহায়তা থেকে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বাঙ্গালী ফাউন্ডেশন ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে। বাঙ্গালী ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক সহায়তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে।