ঢাকাThursday , 8 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে বিএনপি নেতাকে মারপিট করে টাকা ছিনতাই

Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবিতে বি এন পি নেতাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে টাকা ছিন্তায়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, ৮ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২টার দিকে। ধরঞ্জী ইউনিয়নের হাজীপুর গ্রামের সাব্বাছ মন্ডলের ছেলে, ধরনজি ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক, আজিম (৪০) কড়িয়া বাজার হইতে ধলাহার যাওয়ার পথে রেন্টির মোড় স্থানে পৌঁছানো মাত্রই, আগে থেকে উৎপাতে থাকা পাঁচবিবি আনসার ভিডিপির সদস্য ও থানা পুলিশের সোর্স নামে পরিচিত মাদক ব্যবসায়ীদের সহযোগী সখী মুদ্দীন বুদা পূর্ব শত্রুতার জের ধরে আজিম কে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র সহ মারপিট করে আহত করে, এবং তাহার সঙ্গে থাকা ১ লক্ষ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়, স্থানীয়রা ঘটনার স্থল থেকে উদ্ধার করে আজিমকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। কর্মী বান্ধব নেতা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের নেতৃত্বে পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল সহ বিএনপি নেতাকর্মীবৃন্দ। এ বিষয়ে বুদার সাথে কথা হলে তিনি ঘটনাটি অস্বীকার করেন।