ঢাকাThursday , 8 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় গুলিবিদ্ধ শিক্ষার্থীর রংপুরে মৃত্যু

Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গুলিবিদ্ধ কলেজ শিক্ষার্থী মিরাজ খান মারা গেছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মিরাজ লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের খাঁনপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে। স্বজনরা জানায়, মহিষখোচা কলেজের শিক্ষার্থী মিরাজ এসএসসি পাস করে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করছিলেন। গত সোমবার যাত্রাবাড়ী থানার সামনে মিছিল চলাকালে গুলিতে আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ঠিকমতো চিকিৎসা হচ্ছিল না। এ কারণে মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বুধবার তার অস্ত্রোপচার হয়। বৃহস্পতিবার হাসপাতালে মারা যান তিনি। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী বলেন, গুলিবিদ্ধ মিরাজের মৃত্যু সংবাদ পেয়েছি।