ঢাকাWednesday , 7 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাজাহান খান ও বাহাউদ্দিন নাছিমের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

Link Copied!

শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশ ছাড়ার পরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা-ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের কার্যালয় ও বাসভবন। মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দীন নাছিমের মাদারীপুরের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। গতকাল সোমবার সন্ধ্যায় দিকে এ ঘটনা ঘটে। একই সময় শাহজাহান খানের ছোটভাই হাফিজুর রহমান বাচ্চু খানের বাড়িসহ সার্বিক ইন্টারন্যাশনাল হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে পুড়িয়ে দেয়া হয়। বাহাউদ্দীন নাছিমের ভাই পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের হোটেল মাতৃভূমিতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। অন্যদিকে একই সময় মাদারীপুর সদর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফারজানা নাজনীনের বাড়িতে হামলা ও ভাংচুর করে বিক্ষোভকারীরা।