ঢাকাSaturday , 3 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

 ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

Link Copied!

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং নয় দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার জুমার নামাজের পর শহরের সাবালিয়া থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সমানে এসে সমাবেশ করে শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের শহর বাইপাস নগর জালফৈ এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ শ্লোগান দেয়। এ সময় নিরাপদ দূরত্বে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। পরে প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এতে মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় যানজটের সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শেষ করে মহাসড়ক ছেড়ে দিলে যান-চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, তাদের নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন জানান, পুলিশ অতি ধৈর্য সহকারে দায়িত্ব পালন করেছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে ফিরে গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।