ঢাকাFriday , 2 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

 মণিরামপুরে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ

Link Copied!

যশোরের মণিরামপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর মা বাদি হয়ে মাছনা আটপাকিয়া গ্রামের মৃত জাহাঙ্গীর মোড়লের ছেলে মামুন হোসেনের বিরুদ্ধে মণিরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ বিষয়টি আমালে নিয়ে আইনগত ব্যবস্থা নিতে মাঠে নেমেছে।   পুলিশ ও এলাকাবাসী জানান, মামুন হোসেনের সাথে ওই গ্রামের এক দিনমজুরের মেয়ে দশম শ্রেণির ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। ছাত্রীর মা অভিযোগ করেন, মামুন তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০ জুলাই রাত ১১ টারদিকে পাশর্^বর্তি একটি বাড়ির পাশে নিয়ে ধর্ষন করে পালিয়ে যায়। পরে ওই ছাত্রী বাড়িতে এসে তার মাকে ঘটনা খুলে বলে। পরে ছাত্রীর অভিভাবকরা মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর কাছে আশ্রয় নেন। কিন্তু ছাত্রীর মা অভিযোগ করেন,  প্রভাবশালীরা আজ না কাল করে সময় কাল ক্ষেপন করেন। ফলে বাধ্য হয়ে তিনি থানায় অভিযোগ করেন। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।