শিল্পনগরী খুলনার রেলওয়ে এলাকা। বন্ধ দুই পাশে চায়ের দোকান। নেই জমজমাট আড্ডা। উপরের দিকে কুলী পাকিয়ে উঠে যাচ্ছে সিগারেটের ধোঁয়া। সবকিছু শুনশান নিরবতা। মাঝে মধ্যে অ্যাম্বুলেন্সের হুইসেলকে আর্মির গাড়ি ভেবে কেপে উঠছে ক্ষুধার যন্ত্রণায় কাতর ছিন্নমুল মানুষ। পথের ধারে ভয়ে থাকা ক্ষুধার যন্ত্রণায় কাতর ছিন্নমুল মানুষ এ সকল মানুষের পাশে দাড়িয়েছে খুলনার স্বেচ্ছাসেবি সংগঠন স্বপ্নপূরী।
কোটা ইস্যুতে আন্দোলণের শুরু থেকেই খাবার দিয়ে পাশে ছিলো খুলনার স্বেচ্ছসেবী এ মানবিক সংগঠন। গত ২০ জুলাই খুলনাসহ সারাদেশে কারফিউ জারি হলে চরম খাদ্য সংকটে ছিন্নমুল মানুষ। কারফিউর প্রথম দিন থেকেই তিন বেলা খাবার বিতরণের মাধ্যমে পাশে এসে দাড়ান সংগঠনের প্রতিষ্ঠাতা এম সাইফুল ইসলাম। যা এখনও চলমান রয়েছে। খাবার পেয়ে পথশিশু ইমন বলেন, কয়েকদিন ধরে আমরা কোন খাবার পাচ্ছি না। কোন জায়গা থেকে সহযোগিতাও পাচ্ছি না। একমাত্র এই স্বপ্নপূরী থেকে আমাদের খাবারের সহযোগিতা পাচ্ছি। স্বপ্নপূরীর ভাইয়েরা রাত হলেও খাবার দিয়ে যায়। তারা আমাদের যত্ন নেয়। আশা করি সাইফুল ভাইয়ের মতো আরো কয়েকজন ব্যাক্তি থাকলে স্বপ্নপূরী আরও অনেকদুর এগিয়ে যাবে। ২০১৯ সালের পহেলা নভেম্বর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্কুল কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরীর যাত্রা শুরু হয়। এরপরে একে একে নিয়েছেন একাধিক উদ্যোগ। তৈরি করেছেন স্বপ্নপূরী স্কুল, স্বপ্নপূরী ইউথ ফোরাম, স্বপ্নপূরী উইমেন্স ফোরাম ও তাদের স্বাস্থ্য সেবায় স্বপ্নপূরী ডিজিটাল হাসপাতাল। সংগঠনের শুরুতেই হাতে গোনা কয়েকজন স্বেচ্ছাসেবি থাকলেও বর্তমানে স্বেচ্ছাসেবির সংখ্যা অর্ধ-শতাধিক। তাদেও পরিচালিত স্কুলে ছিন্নমুল শিশুর সংখ্যা প্রায় শতাধিক। স্বপ্নপূরীর সভাপতি এম সাইফুল ইসলাম বলেন, ছিন্নমুল শিশুদের মুলধারায় ফিরিয়ে আনার পাশাপাশি তরুন, বেকার ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। এ জন্য দরকার সংশ্লিষ্ট কতৃপক্ষের এগিয়ে আসা। খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড বাবুল হাওলাদার বলেন, স্বপ্নপূরী যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। দেশের একটা অচলাবস্থা চলছে , শহরের রেলষ্টেষন, রেষ্টুরেন্টসহ দোকানপাট সব বন্ধ থাকায় পথশিশুদের খাবারের সকল উৎসই বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, এই অবস্থায় এই ধরনের উদ্যোগ নিয়েছেন যে সকল মানবিক মানুষ সেই সকল মানুষগুলো বেচে থাকুক, আরও দীর্ঘ সময়। নেয়া হোক এরকম মানবিক উদ্যোগ।

