ঢাকাThursday , 18 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় শিক্ষার্থীরা সদর থানা ঘেরাও পুলিশের লাটিচার্জ, ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ, পুলিশসহ আহত ১৩, আটক ১৫

Link Copied!

সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সদর থানা ঘেরাও করার চেষ্টাকালে পুলিশের সাথে তাদের পাল্টা পাল্টি হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার( ১৮ জুলাই ) দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ এ সময় আন্দোলনকারীদের উপর লাটিচার্জ ও ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এতে কোটা সংস্কার আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের লাঠিচার্জ ও কোটা সংস্কার আন্দোলনের ইটপাটকেল নিক্ষেপে এসময় ৩ পুলিশসহ মোট ১৩ জন আহত হয়েছে। এরমধ্যে আন্দোলনকারীদের ১০ জন বলে দাবী করেছেন তারা। পুলিশ এ ঘটনায় ১৫ জনকে আটক করেছে।
আহত পুলিশ সদস্যরা হলেন, সদর থানা পুলিশের এএসআই জিল্লুর রহমান, ডিবি পুলিশের এএসআই শাহানুর হোসন ও কনস্টেবল নাদিম।
স্থানীয়রা জানায়, কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শহরের চৌরঙ্গী মোড়ে জড়ো হয়। এরপর তারা মিছিল নিয়ে সদর হাসপাতাল মোড়ে বিক্ষোভ শেষে শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড় অতিক্রম করে সাতক্ষীরা সদর থানা ঘেরাও করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। আন্দোলনকারীদের এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় ৩ পুলিশ সদস্য আহত হন। পুলিশ সদর থানা সড়ক, শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ও খুলনা রোড মোড়সহ বিভিন্ন স্থান থেকে কমপক্ষে ১৫ জন আন্দোলনকারীকে আটক করে।
সাতক্ষীরা সদর থানার ওসি মোহিদুল ইসলাম ইসলাম জানান, আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি আরো জানান।কোটা আন্দোলনের সমম্বয়কারী ইমরান হোসেন জানান, গতকাল রাত থেকে এ পর্যন্ত কমপক্ষে তাদের ৩৫ জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানায় যাওয়া হয়েছিল বলে জানান তিনি।