ঢাকাThursday , 18 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষেতলালে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক

Link Copied!

ক্ষেতলালে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত সামুরাই, হাঁসুয়া ও চাঁইনিজ কুড়ালসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার দেওগ্রামের খাজামুদ্দিনের ছেলে হাসান আলী (২৩), মামুদপুর ধনতলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে সেফায়েতে (২৭), মিনিগারি গ্রামের আজাহার আলীর ছেলে রেজা মন্ডল (২৭) ।
বুধবার (১৮ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার মামুদপুর বেড়ার ঘর এলাকা থেকে তাদের আটক করা হয়। ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন জানান, বুধবার গভীর রাতে ক্ষেতলাল থানাধীন ৩নং মামুদপুর ইউপির অন্তর্গত দেওগ্রাম গ্রামস্থ বেড়ার ঘর মোড়ে ডাকাত দলের সদস্যরা সমবেত হয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় পুলিশের অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দৌঁড়ে পালানোর চেষ্টা কালে পুলিশ ধাওয়া করে ৪ ডাকাত সদ্যসদের আটক করে।