ঢাকাThursday , 18 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে শিক্ষার্থীদের অবরোধে পুলিশের গুলি, আহত ১০

Link Copied!

কিশোরগঞ্জের ভৈরবে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীরা ঢাকা-সিলেট ও ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করলে পুলিশ অর্ধশত রাবার বুলেট ছুঁড়ে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার( ১৮ জুলাই ) দুপুর ১২টায় শহরের জগনাথপুর এলাকায় বিনিবাজার সংলগ্ন সড়কে ও উপজেলার আকবরনগর এলাকায় এসব ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ছুড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার খবর পেয়ে শহরে বিজিবি প্রবেশ করে টহল দিতে থাকে। আহতরা বিভিন্ন হাসপাতাল ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছে। এ বিষয়ে ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা জগনাথপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ও আকবরনগর এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ও সংঘর্ষ থামাতে প্রায় অর্ধশত রাবার বুলেট ছুড়ে।