ঢাকাThursday , 18 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Link Copied!

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এ সময় শিক্ষার্থী, পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে সিলেটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় সেখানে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি ছিলো। বেলা দেড়টার দিকে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরাতে গেলে সংঘর্ষ বাধে। এ সময় ইটপাটকেল নিক্ষেপে বিশ্ববিদ্যালয় ফটক এলাকা রণক্ষেত্রে পরিনত হয়।
প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষকালে পুলিশ ফাঁকা গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হলে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘন্টাব্যাপী থেমে থেমে সংঘর্ষে পুলিশ, শিক্ষার্থী সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এর মধ্যে আহত ৩০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।