ঢাকাThursday , 18 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনের নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

Link Copied!

 

কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনের নেতা শাহেদ মোহাম্মদ লাদেন নামের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে তাকে তুলে নিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
সাহেদ মোহাম্মদ লাদেন কক্সবাজার মডেল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সম্প্রতি সিভিল ডিপ্লোমা পরীক্ষা সমাপ্ত করেছেন। তিনি হাজী পাড়ার মোহাম্মদ শাহ্ আলমের ছেলে এবং কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন।
নিখোঁজ সাহেদের মা উম্মে আয়মান বলেন, দুপুর ২টার দিকে শাহেদ মোবাইলে টাকা ঢুকানোর জন্য বাড়ির সামনে যায়। এসময় হঠাৎ দুইটি মোটরসাইকেল নিয়ে কয়েকজন লোক এসে তাকে তুলে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উম্মে আয়মান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকে এসে তাকে নিয়ে গেছে।
উম্মে আয়মান বলেন, সাহেদের পিতা কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া সে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সাহেদ মোহাম্মদ লাদেনকে সাদা পোশাকধারী কয়েকজন মোটরসাইকেল আরোহী তুলে নিয়ে গেছে, যা আশপাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
থানা ও গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেও সঠিক তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, শাহেদ মোহাম্মদ লাদেন নামের কাউকে সদর থানা পুলিশ আটক করেনি। তবে বিষয়টি শোনার পর খোঁজ খবর নেওয়া হচ্ছে।