ঢাকাThursday , 18 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জ কোটা আন্দোলনকারী ১১২ জনের বিরুদ্ধে মামলা

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারী ১১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এরমধ্যে ১২ জনের নাম উল্লেখসহ আরও ১০০ জন অজ্ঞাতপরিচয়ের আসামি করে মামলাটি করেছে। বুধবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান। ওসি মো. মেহেদী হাসান জানান, দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এরপরই ১২ জনের নাম উল্লেখ করে ও ১০০ জন অজ্ঞাতপরিচয়ের আসামি করে মামলা করা হয়েছে।
এ ঘটনায় রাত ১০টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে কখন ও কোথায় থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করেননি ওসি মো. মেহেদী হাসান।