ঢাকাThursday , 18 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

Link Copied!

বগুড়ার শেরপুরে কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ওসি, ছাত্র ও সাধারণ মানুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় শাহ সুলতান কলেজের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার মুসতাহিদকে আটক করেছে পুলিশ।
বুধবার( ১৭ জুলাই ) দুপুর ১২টায় উপজেলার ধুনটমোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, শেরপুর থানার ওসি রেজাউল করিম, সাব-ইন্সপেক্টর তরিকুল, রকিব, এ এস আই মাসুদ, শিক্ষার্থী মারুফ, জিম, নজরুল, সনেট, আলী, জীবন, দোকানদার নাসের উদ্দিন, মুন, বাবু, রহমত, পথচারী, আব্দুস সামাদ, নুরুল ইসলাম, সোলাইমান। বাকিদের নাম পাওয়া যায়নি।
জানা যায়, বেলা ১১টার দিকে শেরপুর ধুনট সড়কের তালতলা এলাকায় কিছু শিক্ষার্থী জড়ো হয়। এর কিছুক্ষণ পর তারা স্লোগান দিতে দিতে মহাসড়কের দিকে আসে। দুপুর ১২টার দিকে প্রায় ২ হাজার শিক্ষার্থী এসে আন্দোলনে যোগ দেন। পৌনে ১ ঘণ্টা তারা সড়কে অবস্থান করায় রাস্তার দু’পাশে ঢাকা ও বগুড়াগামী যানবাহনে যানজট লেগে যায়। এ সময় শেরপুর থানা পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে উঠিয়ে যেতে বলে। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে ইটপাটকেল নিক্ষেপ করে।
পুলিশ পাল্টা টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় ইটপাটকেল, পুলিশের টিয়ারশেয়াল রাবার বুলেটে ২৫ জন আহত হয়। এ বিষয়ে ওসি রেজাউল করিম বলেন, মহাসড়ক ছেড়ে দিয়ে ধুনটমোড় ফাঁকা জায়গায় শান্তিপূর্ণভাবে তাদের মিছিল কারার জন্য অনুরোধ করা হয়। হঠাৎ করে তারা উত্তেজিত হয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। ইটপাটকেলের আঘাতে আমিসহ ৪ জন আহত পুলিশ সদস্য হয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়।