কেন্দ্রিয় কর্ম সুচীর অংশ হিসাবে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যেগে কোটা সংস্কারের যৌক্তিক দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনায় গাজীপুরে দলীয় কার্যালয়ের সামনে বাদ যোহর গায়েবেনা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নেতা ডা: মাজহারুল ইসলাম,গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ড.ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

