ঢাকাWednesday , 17 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

Link Copied!

কোটা পদ্ধতি সংস্কারের দাবি, শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) বেলা ১১টায় লিংক রোডের জালকরি করইতলা এলাকায় এ অবরোধ করা হয়। এ সময় সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়েছে।
সরকারি হরগঙ্গা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সজীব হাসান বলেন, আমরা সবাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। আমরা মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদের সমর্থন করি। তবে এই কোটার বিপক্ষে আমাদের অবস্থান। এই দাবিতে আন্দোলন করতে গিয়ে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা প্রতিবাদে আমরা সারাদেশে আন্দোলন করছি। এর অংশ হিসেবে আজ এখানে আমাদের অবস্থান। এখানে সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলন করছে। বহিরাগতদের আন্দোলনে শরিক হওয়ার সুযোগ নেই। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, তথ্য পেয়েছি কে বা কারা সড়ক অবরোধ করেছে। তবে তারা শিক্ষার্থী কিনা এ বিষয়ে নিশ্চিত নই, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।