ঢাকাTuesday , 16 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক

Link Copied!

কুমিল্লা নগরের রানীরদীঘির পাড়ে ছিনতাইয়ের ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারীকে অস্ত্রসহ নগরীর মুরাদপুর ও ঠাকুরপাড়া থেকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে তাদের আটক করা হয়। দুপুরে পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম-সেবা পিপিএম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার জানান, তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছেনি, ছিনতাইকৃত চার হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়েছে। আটককৃত দুইজন হলো- রকি (১৯) ও আল মোকা?দ্দিম (২৫)। পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, গেল ১৩ই জুলাই তৌফিকুল ইসলাম সবুজকে ছিনতাইকা?রীরা কুপিয়ে আহত করে মোবাইল ফোন ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তারা দুইজন পেশাদার ছিনতাইকারী।