ঢাকাTuesday , 16 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৫

Link Copied!

ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে দু’জন গুরুতরসহ অন্ততপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক ফরিদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।আহতদের মধ্যে রয়েছেন-গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক বিভাগের সাবেক ছাত্র ও শহরের ঝিলটুলী এলাকার বিল্লাল কাজীর পুত্র কাজী নিশাত আহমেদ (২৫) ও সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সে অধ্যায়নরত আবরার নাদিম ইতু (২৬)।
জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টা থেকে শহরের ব্রাহ্মসমাজ সড়কের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে সেখানে অর্ধশত ছাত্রলীগের নেতাকর্মী এসে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।
হামলার বিষয়ে আহত শিক্ষার্থী আবরার বলেন, আমরা প্রতিদিনই শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলাম। আজও শান্তিপূর্ণভাবে করতে চেয়েছিলাম। কিন্তু তারা পুলিশের বাধা অতিক্রম করে আমাদের ওপর হামলা চালায়। হামলার সময় আমাদের দেখে নেয়ার হুমকিও দেয়া হয়। আমরা নিরাপত্তাহীনতায় আছি।পরে আন্দোলনকারীরা শহরের ব্রাহ্মসমাজ রোড থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল নিয়ে মুজিব সড়কের দিয়ে প্রেসক্লাব হয়ে জনতা ব্যাংকের দিকে অগ্রসর হলে তাদেরকে পুলিশ ব্যারিকেড দেয়। এসময় তারা প্রেসক্লাবের সামনে কোটার বিরোধিতা করে ছাত্রলীগ কর্তৃক হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন।তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কথা বলতে রাজি হননি সেখানে উপস্থিত থাকা পুলিশ কর্মকর্তারা।