ঢাকাTuesday , 16 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

Link Copied!

সরকারি চাকরিতে কোটা সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে সোনারগাঁয়ের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে সোনারগাঁ সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শিক্ষার্থীরা মোগরাপাড়া চৌরাস্তায় এসে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় সেখানে অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এ সময় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মিছিলে যোগ দেন। এদিকে অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ঘন্টা খানেক বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সোনারগাঁ থানা পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে তারা তা প্রত্যাখান করে। পরে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ লাঠি সোটা নিয়ে আন্দোলনকারীদের ধাওয়া করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শিক্ষার্থীরা ছাত্রলীগের ধাওয়ার তীব্র্র নিন্দা জানান এবং তাদের দাবি না মানা পর্যন্ত সোনারগাঁয়ের ছাত্রসমাজকে সাথে নিয়ে “সোনারগাঁ ব্লকেট” নামে কেন্দ্রীয় কর্মসূচির সাথে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান। সোনারগাঁ থানার কর্মকর্তা (ওসি তদন্ত) মহসিন মিয়া বলেন, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। সাধারণ যাত্রীদের ভোগান্তির কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি সংক্ষিপ্ত করে মিছিল শেষ করে তারা চলে যায়।