ঢাকাTuesday , 16 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার কুখ্যাত ডাকাত ও রিয়াজুল বাহিনীর প্রধান রিয়াজুল গ্রেফতার

Link Copied!

সাতক্ষীরায় কুখ্যাত ডাকাত ও রিয়াজুল বাহিনীর প্রধান মোঃ রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা খুলনা জেলার বটিয়াঘাটা থানার সূরখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে তালা থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, দাঙ্গা সৃষ্টি, কালোবাজারী, সরকারীকাজে বাধাদান, হামলা ও অস্ত্র মামলাসহ ৭টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত রিয়াজুল ডাকাত তালা উপজেলার জিয়ালা নলতা গ্রামের মৃত বাছতুল্লাহ মোড়লের ছেলে। ২০১১ সালে তালায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামীসে।
মঙ্গলবার বেলা ১২ টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কর্নেল ফয়সাল আহমেদ। কোম্পানি কমান্ডার আরও জানান, রিয়াজুল ডাকাত গ্রেফতার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। ২০১১ সালে তালা থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী ছিল। এছাড়া সম্প্রতি জেলায় ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ার পেছনে রিয়াজুলের সক্রিয় ভূমিকা আছে বলে গোয়েন্দা সংস্থা গুলোর কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, তাকে দুপুরে তালা থানায় হস্তান্তর করা হয়েছে।