ঢাকাTuesday , 16 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় দলিল লেখকের সেরেস্তার শার্টার ভেঙ্গে আগুন!

Link Copied!

সাতক্ষীরায় দলিল লেখার সেরেস্তারশার্টার ভেঙ্গে আগুন দিয়ে ভস্মিভূত করেছে দূর্বৃত্তরা। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কাটিয়াস্থ সদরসাব-রেজিষ্ট্রি অফিসের পাশে। ওই দলিল লেখকের নাম আবু হাসান। ক্ষতিগ্রস্ত আবু হাসান জানান, প্রতিদিনের ন্যায় সোমবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি ও তার লোকজন কাজ শেষে দলিল লেখার সেরেস্তাটি বন্ধ করে বাড়ি চলে যান।মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কে বাকারা দলিল লেখক নাম আবুহাসানের সেরেস্তার শার্টারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।
প্রথমে দুর্বৃত্তরা অফিসের ভিতরে থাকা সিসিক্যামেরা ভেঙ্গে ফেলে ও আগুন লাগিয়ে দেয়। পরে আগুনে জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়।রাত ৩টা সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে একটি ফটোষ্ট্যাট মেশিন, ১টি ল্যাপটপ, ১টি কম্পিউটার, ১টি প্রিন্টার, ১টি ফ্যান, একাধিক চেয়ার-টেবিল, ২ লাখ টাকার ব্যাংক পে-অর্ডার দলিলের টিকিট, মূল দলিল, কম্পেয়ার দলিল, ষ্ট্যাম্প। দলিল লেখক আবু হাসান জানায়, আমার সাথে রেজিষ্ট্রি অফিসেরকারও সাথে কোন বিরোধ নেই। তবে, সদর উপজেলার আলীপুর মাঝেরপাড়া এলাকার মৃত. গোলাম রব্বানীর ছেলে নূরুল আলমের সাথে জমিজমা নিয়ে আমার সাথে দীর্ঘদিনের বিরোধ আছে। তারই জের ধরে নূরুল আলম সুকৌশলেতার সহযোগীদের নিয়ে আগুন দিতে পারে বলে ধারণা করছেন তিনি। আগুনের ঘটনায় সদর সাব-রেজিষ্ট্রারও সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃতঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।