ঢাকাMonday , 15 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিস্তা নদী থেকে হাত বাঁধা যুবকের লাশ উদ্ধার

Link Copied!

লামনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তা নদী থেকে অজ্ঞাত এক যুবকের হাত বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুলাই) দুপুরের দিকে মহিষখোচা ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ-২ এলাকার বালুচর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয়রা মহিষখোচা তিস্তা সলেডি স্প্যার বাঁধ-২ এলাকায় লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিক অবস্থায় লাশের পরিচয় শনাক্ত হয়নি। তবে স্থানীয়দের ধারণা, লাশটি উজান থেকে ভেসে এসেছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন, ‘লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’