ঢাকাMonday , 15 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় ৪ কোটি টাকার আইস ও দেশীয় অস্ত্রসহ এক রোহিঙ্গা গ্রেফতার

Link Copied!

উখিয়ায় ক্রিস্টাল মেথ আইস ও দেশীয় অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেলের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের উখিয়ার ঘাট কাস্টমস স্টেশনস্থ হাইওয়ে সড়ক এলাকায় এই গ্রেফতার অভিযান চালায় র‍্যাব-১৫ এর একটি অভিযানিক দল। র‍্যাব সূত্র জানায়, গোপন সূত্রে খবর পান যে, উক্ত এলাকায় একটি ভাঙারি দোকানের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য এক ব্যক্তি অবস্থান করছেন।এমন খবরে উক্ত স্থানে যান র‍্যাব-১৫ এর হোয়াইক্ষ্যং ক্যাম্পের অভিযানিক দল। একজন সন্দেহভাজন লোককে দাড়ানোর সংকেত দিলে, সে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে গ্রেফতার করতে সক্ষম হয়।এসময় ধৃত ব্যক্তির হেফাজত থেকে ৮শ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড শর্টগানের পুরনো কার্তুজ উদ্ধার করা হয়। যার মূল্য ৪ কোটি টাকা। ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ জোবায়ের (৩৩), এফডিএমএন। সে উখিয়ার বালুখালী ক্যাম্প-১১ এর ব্লক-এ/১ এর বাসিন্দা আবদূর রশিদের ছেলে। তার হেডমাঝি রহমত উল্লাহ। সংক্রান্ত ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণে নিকটস্থ থানায় এজাহার দায়ের ও ধৃত ব্যক্তিকে হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব সূত্র নিশ্চিত করেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, একজন মাদক কারবারি রোহিঙ্গাকে মাদক ও অস্ত্র সহ থানায় সোপর্দ করেছেন র‍্যাব।