ঢাকাMonday , 15 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনুদানের নগদ অর্থ প্রদান করেছেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক

Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পবিত্র আশুরা ইতিহাসের একটি মর্মান্তিক ও বিয়োগান্তক ঘটনা। এই বেদনা বিদুর দিনটি মুসলিম উম্মাহ’র কাছে খুবই তাৎপর্যপূর্ণ। দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি ধর্মীয় এ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সকলের প্রতি আহবান জানান।
সিটি মেয়র আজ সোমবার সকালে নগরীর খালিশপুরস্থ ৩ নং ক্যাম্প কমিউনিটি সেন্টারে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পবিত্র আশুরা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৩২ টি ইমাম বাড়িতে এ অনুদান প্রদান করা হয়। সিটি মেয়র প্রতিটি বাড়ির প্রতিনিধিদের হাতে সর্বমোট ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এস এম খুরশীদ আহম্মেদ টোনা, কাউন্সিলর মোঃ শফিকুল আলম, সংরতি আসনের কাউন্সিলর খাদিজা সুলতানা, সাবেক কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান ও সংরতি আসনের সাবেক কাউন্সিলর পারভীন আক্তার, এসপিজিআরসি’র সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, বাজমে হুসাইনি মুহররম কমিটির সভাপতি মোঃ কাওছার আলী, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী মুন্না সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।