ঢাকাMonday , 15 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেশার টাকা না দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

Link Copied!

নারায়ণগঞ্জের বন্দরে নেশার টাকা না দেয়ায় কাজলী (২৭) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। সোমবার ভোরে কলাগাছিয়া নয়ানগর এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পরে দুই মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে ঘাতক স্বামী মাসুম (৩০)কে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। মাসুম নয়ানগর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। নিহত কাজলী বন্দর ইউপির পদুঘর উলাক এলাকার মৃত কামাল হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী নিহতের মেয়ে মারজান (১২) জানান, মা কিস্তির টাকা উঠিয়েছে। ওই টাকা থেকে বাবা নেশার টাকার জন্য মাকে চাপ সৃষ্টি করে আসছিলেন। মা টাকা দিতে অস্বীকার করায় কাপড় কাটার কেঁচি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এলাকাবাসী জানান, ভোরে চিৎকারের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে দেখতে পান ঘরে মাসুমের স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে আছে। তিন বছর আগেও নেশার টাকার জন্য তার স্ত্রীকে কুপিয়ে জখম করেছে মাসুম। এ ঘটনায় স্থানীয়ভাবে মিমাংসা করে দেয়া হয়েছিল বলে জানায় এলাকাবাসী।
বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু বকর ছিদ্দিক জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। আটক স্বামী মাসুমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।