সিলেট জেলা পুলিশের পৃথক অভিযানে ৪৪৫ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করেছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা। এসময় আটক হয়েছে ৪ চোরাকারবারি। আটক ব্যক্তিরা হলেন- মুসলিম উদ্দিন (২২), জসীম উদ্দিন (৩৮), আক্তার উদ্দিন(২৪) ও আমান উল্লাহ (২২)। সোমবার (১৫ জুলাই) বিকেলে সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ জানায়, ১৫ জুলাই জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নে নিজগ্রাম থেকে ৫৮ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় আটক হন ৩ জন। এরআগে ১৪ জুলাই রাত আটটায় জেলার গোয়াইনঘাট থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর গ্রামের দুটি বসতঘর থেকে প্রথমে ৯৮ বস্তা পরে আরও ২৮৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। এসময় আটক হন আমান উল্লাহ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়ে সিলেট জেলা পুলিশ।

