বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনের পিতা কাজী খেলাফত হোসেন (৮২) এর ২য় জানাজার নামাজ বাগেরহাটের খানজাহান আলীর মাজারে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) জোহর নামাজ বাদ অনুষ্ঠিত জানাজায় বাগেরহাট জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কাজী খেলাফত হোসেন অসুস্থ হয়ে দীর্ঘদিন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। সোমবার সকাল সাড়ে ৮ টায় হাসপাতালের চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। ৪ টি জানাজার নামাজ শেষে মরহুমের নিজ বাড়ি মোড়লগঞ্জে তাকে কবরস্থ করার প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে। মরহুমের প্রথম জানাজা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের খুলনার পশ্চিম বানিয়া খামার এলাকার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় বাগেরহাটের খানজাহান আলী মাজারে। তৃতীয় জানাযার নামাজ আসর বাদ মোড়লগঞ্জের নব্বই রশি টাউন জামে মসজিদে এবং চতুর্থ জানাযার নামাজ মোড়েলগঞ্জের বারইখালির শেখপাড়া এলাকায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।খান জাহান আলী মাজারে অনুষ্ঠিত জানাজার নামাজে অংশগ্রহণ করেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক, অধ্যাপক আলী রেজা বাবু, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, যুবনেতা আইয়ুব আলী মোল্লা বাবু, এডভোকেট সাজ্জাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের শেখ জাহিদুল ইসলাম শান্ত, মহসিন পারভেজ, কৃষক দলের আসাফ উদ দৌলা জুয়েল, ফকির তহিদুল ইসলাম, ছাত্রদলের আলী সাদ্দাম দ্বীপসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

