ঢাকাSunday , 14 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় গ্যারেজের নৈশ প্রহরীকে হত্যা করে ৫টি অটোরিকশা চুরি

Link Copied!

পলাশবাড়ীতে গ্যারেজের নৈশ প্রহরী দুদু মিয়াকে (৬০) শ্বাসরোধে হত্যার পর ৫ টি অটোরিকশা চুরি করেছে দৃর্বৃত্তরা। রবিবার (১৪ জুলাই) ভোরে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের নুরে আলম জিল্লু মিয়ার গ্যারেজে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। দুদু মিয়া পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে।
পুলিশ জানায়, জিল্লু মিয়ার গ্যারেজে প্রতিদিনের মতো রাতের বেলায় দায়িত্বে ছিলেন দুদু মিয়া। রবিবার ভোরে একদল দুর্বৃত্ত গ্যারেজে ঢুকে দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা করে। এরপর গ্যারেজে থাকা পাঁচটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজমিরুজ্জামান বলেন, ‘দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে এই হত্যার ঘটনা পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’