ঢাকাSaturday , 13 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলী পেপার মিলসে গভীর রাতে অগ্নিকান্ড, দুপুরে উৎপাদনে

Link Copied!

এশিয়ার বৃহৎ কর্ণফুলী পেপার মিলস্ লিঃ(কেপিএম) গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।শনিবার রাত ১টা ১০মিনিটে চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলসের উৎপাদনের ২নং মেশিন চালু অবস্থায় হঠ্যাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে কেপিএম মিলস এর অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ ও কাপ্তাই ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কেপিএম কারখানা সূত্র জানা যায়, অগ্নিকান্ডের ঘটনায় উৎপাদন মেশিনের বেল্ড পুড়ে গেছে পাশাপাশি কিছু কাঁচামাল, তৈরি কাগজ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানা যায়নি। কেপিএম সিবিএ সভাপতি আঃরাজ্জাক ও সম্পাদক কাজী আবু সরোয়ার জানান আমরা অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রুত সকল শ্রমিক-কর্মচারী মিলে আগুন নিয়ন্ত্রণে আনি এবং শনিবার দুপুর ১টায় পুনরায় মেশিনটি উৎপাদনে যায় বলে তিনি জানান।এছাড়া কর্তৃপক্ষ এ বিষয়ে একটি তদন্ত টিম গঠন করেছে জানা যায়।
এদিকে কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে আমরা রাত ১টা ১৫ মিনিটের দিকে পৌঁছাই এবং ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা দুইটি মেশিনের ঘর্ষণে আগুনের সূত্রপাত হয়েছে বলে উল্লেখ করে।