ঢাকাSunday , 26 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে মলম পার্টির ৩ জন গ্রেফতার

Link Copied!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আন্তঃজেলা মলম পার্টির সদস্য সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চেতনা নাশক ওষুধ এবং মলমের কোটা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
গত শনিবার (২৫ মে) রাত ৮টায় উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট বাজারের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতা হলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দক্ষিণ বলরামপুর গ্রামের জামিরুল ইসলাম (৩৮), একই গ্রামের আব্দুর রাজ্জাক এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের ফারুক হোসেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, বিশেষ অভিযান চালিয়ে মোড়ল হাট বাজারের আবু সায়েদের হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে এই চক্র এলাকার যাত্রী ও সাধারণ মানুষকে অজ্ঞান করে তাদের কাছে থাকা অর্থ ও মূল্যবান জিনিস লুট করে আসছিল।
এ ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলার পর ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।