ঢাকাTuesday , 21 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি জিয়া খালেদা তারেক রহমানের দল, কারো লিজ দেওয়া সম্পত্তি নয় : খান মতিয়ার রহমান

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের। কারো লিজ দেওয়া সম্পত্তি নয়। কথাটি বলেছেন শরণখোলা উপজেলা বিএনপির আহবায়ক খান মতিয়ার রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্বাচন সংক্রান্ত তার একটি বক্তব্য পোস্ট হওয়ার পরে মুঠোফোনে জানতে চাইলে তিনি এ কথা বলেন।
খান মতিয়ার রহমান তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে আরো বলেন, গত ১৫ বছরে ২০ টির অধিক মামলার আসামি, কয়েকবার পুলিশের হাতে অ্যারেস্ট, কারাবরণ এবং আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের শিকার হয়েছি। এক মুহূর্তের জন্যেও বিএনপি ও নেতাকর্মীদের ছেড়ে দূরে থাকি নাই। এই শরণখোলা উপজেলা বিএনপি নেতাকর্মী আমাকে তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছে।উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জন করার পরেও ১৭ হাজার ভোট পেয়েছি। এ অঞ্চলের নেতাকর্মীরাই আমাকে শরণখোলা উপজেলা বিএনপির আহ্বায়ক মনোনীত করেছে।
ফেসবুকে পোস্ট করা ওই ভিডিওর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন, আমার কাছে ভোটের আগে সকল প্রার্থী দোয়া নিতে এসেছে। আমি অসুস্থ তার পরেও তারা আমার বাড়িতে এসেছে। আমি তো নির্বাচনে প্রার্থী হইনি কিংবা কোন নেতাকর্মীকে নির্দেশ দেইনি নির্বাচনে কাজ করার জন্য। ভোট বর্জনের পক্ষে প্রকাশ্যে আমি সোচ্চার হয়ে রয়েছি।
এ উপজেলায় বিএনপি’র মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু আওয়ামী দালাল, সারাক্ষণ বিএনপি নেতাকর্মীদের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তারা আওয়ামী লীগের মুখোমুখি হতে ভয় পায়। নামে বিএনপি করা এসব দালাল হা করে বসে আছে কবে বিএনপি ক্ষমতায় আসবে। এলাকায় লুটপাটের রাজত্ব কায়েম করবে। তিনি এসব নেতাদের উদ্দেশ্যে বলেন, আমাকে নিয়ে ষড়যন্ত্র না করে রাজপথে আন্দোলন করেন, নেতাকর্মীদের পাশে দাঁড়ান। বিএনপিকে শক্তিশালী করুন।