ঢাকাSunday , 19 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ২৯৫ বোতল ফেন্সিডিলসহ রেলওয়ে সিপাহি আটক

Link Copied!

পাবনার ঈশ্বরদীতে ২৯৫ বোতল ফেন্সিডিলসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহি মাসুম হাওলাদার (৩০) ওপর সিপাহি হাফিজুল ইসলামের স্ত্রী ঝর্ণা খাতুনকে (২৮) নাটক করেছে পুলিশ।
রোববার (১৯ মে) সকালে পৌর শহরের ফকিরের বটতলা, পিয়ারাখালী ও স্কুল পাড়া এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে ঈশ্বরদী থানা পুলিশ।
আটক মাসুম হাওলাদার পিরোজপুর সদর থানার উদয়কাঠি গজলিয়া এলাকার মতিউর রহমানের ছেলে ও ঝর্ণা খাতুন বরিশাল জেলার উজিরপুর থানার ডাকুয়ার বড়াকোঠা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী। মাসুম হাওলাদার ও হাফিজুল ইসলাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কর্মরত সিপাহি।
এ সময় মাসুম হাওলাদারের কাছে ও তার ভাড়া বাসা থেকে ২৩৪ বোতল এবং হাফিজুল ইসলামের ভাড়া বাসা থেকে ৬১ বোতল ফেন্সিডিলসহ এক লাখ ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, আটক ২ আসামিসহ পলাতক হাফিজুল ইসলামের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় নিয়মিত মামলার রুজু করা হয়েছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাকশী বিভাগীয় সহকারী কমান্ডেন্ট শহীদুজ্জামান জানান, দুই সিপাহীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।