ঢাকাMonday , 29 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে গণধর্ষণের দায়ে তিন কিশোরকে ১০ বছরের আটকাদেশ

Link Copied!

নাটোরের বড়াইগ্রামে গণধর্ষণের দায়ে তিন কিশোরকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছে আদালত।
সোমবার নাটোরের শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
আটকাদেশপ্রাপ্তরা হলেন জেলার বড়াইগ্রাম উপজেলার নগর গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো: আকাশ ইসলাম (১৭), সেকেন্দার আলীর ছেলে মো: তুজাম দেওয়ান (১৬) ও শাহিদ আলীর ছেলে মো: রানা (১৬)।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২০ মার্চ বেলা সাড়ে ৩টার দিকে এক কিশোরী বাড়ির পাশের খালের পাড় দিয়ে একা একা হেঁটে যাচ্ছিলেন। ওই সময় অভিযুক্তরা তাকে জোর করে পাশের তাল গাছের নিচে নিয়ে যান এবং পালাক্রমে গণধর্ষণ করেন। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে এগিয়ে গেলে ধর্ষণকারীরা পালিয়ে যান। এ ঘটনায় কিশোরীর ভাই তিনজনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বয়স বিবেচনায় তিন কিশোরকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন বিচারক।