ঢাকাMonday , 29 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বসতবাড়িতে পটকা তৈরির কারখানায় বিস্ফোরণ, আহত ৪

Link Copied!

বগুড়ায় পটকা তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনায় শিশুসহ চারজন আহত হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের মালতিনগর মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণে ও দেয়ালের চাপায় পড়ে তিনজন শিশুসহ চারজন গুরুতর আহত হন।
আহতরা হলেন, ওই এলাকার রেজাউল করিমের স্ত্রী রেবেকা সুলতানা (৪০), তার মেয়ে সুমাইয়া আক্তার (১৪), ভাতিজী জ্বীম (১৬) ও প্রতিবেশী আলী হোসেন বাবুর মেয়ে তাসনিম বুশরা (১৪)। এ ঘটনায় তাসনিম বুশরার অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৯টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে দেখেন বিস্ফোরণে উড়ে গেছে ঘরের আসবাবপত্র, ভেঙে গেছে বাড়ির দুটি ঘরের সমস্ত জিনিষপত্র। বিস্ফোরণের সময় উড়ে যাওয়া দেয়ালের বড় বড় টুকরা বাড়ির আশপাশে পড়ে রয়েছে। এমনকি বাড়িতে থাকা তিন শিশুসহ চারজন ভাঙ্গা দেয়ালের নিচে চাপা পড়ে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
বাড়ির মালিক রেজাউল করিম বলেন, বাড়ি থেকে বের হয়ে নামাজ পড়তে যাই। নামাজরত অবস্থায় বিকট শব্দ শুনতে পাই। নামাজ শেষে বের হয়ে শুনি আমার বাড়িতে বিস্ফোরণ হয়েছে। বাড়ি এসে দেখি আমার বাড়ি বিধস্ত হয়েছে। আমার স্ত্রী, মেয়ে, ভাতিজী ও প্রতিবেশী একজনের মেয়ে আহত হয়ে পড়ে আছে।
বগুড়া সদর থানার বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ বলেন, বিকট শব্দে বিস্ফোরণের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এতে তিন শিশুসহ চারজন আহত হয়েছেন। বিস্ফোরণের রহস্য জানা যায়নি। তবে ওই বাড়িতে আতশবাজি তৈরি করা হতো। কিছু পটকা উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস বগুড়া জেলার সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, পটকা তৈরির মালামাল বিষ্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে ধারনা করছি।