ঢাকাMonday , 29 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গাবালীতে ভেসে আসা টর্পেডোটি উদ্ধার করল নৌবাহিনী

Link Copied!

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সমুদ্র থেকে খালে ভেসে আসা টর্পেডোটি উদ্ধার করেছে নৌবাহিনী।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার মৌডুবী ইউনিয়নের মীরকান্দা গ্রামের ভাঙ্গার খাল থেকে এ টর্পেডোটি উদ্ধার করে বানৌজা শের-ই-বাংলা ঘাটির সদস্যরা। বর্তমানে এটিকে বানৌজা শের-ই-বাংলা ঘাঁটিতে নিয়ে যাওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন। তবে এটি কোন দেশ থেকে এসেছে সেটি নিশ্চিত করতে পারেননি কেউ।
এর আগে গতকাল দুপুরে টর্পেডোটি ভেসে আসে। এটির দৈর্ঘ্য প্রায় ২৭ ফুট ও প্রস্থ ৩ ফুট। এটি ভেসে আসার পর বিকেলে উদ্ধার কার্যক্রম শুরু করে নৌবাহিনী ও কোস্টগার্ড।
ওসি হেলাল উদ্দিন বলেন, টর্পেডোটি বর্তমানে শের-ই-বাংলা নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হচ্ছে। এটি পরীক্ষা-নিরীক্ষা করবে নৌবাহিনী।