ঢাকাSunday , 28 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আটক ৫

Link Copied!

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী নবী হোসেন বাহিনীর ৫ সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গত শনিবার (২৭ এপ্রিল) রাত ১টা ৩০ মিনিটের সময় উখিয়া ৪ নম্বর ক্যাম্পের ইরানি পাহাড় থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ জোবায়ের (২২), দিল মোহাম্মদ (২২), মোহাম্মদ খলিল (৩৪), মোহাম্মদ ইদ্রিস (২৮) ও মোহাম্মদুল্লাহ (২৫)।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ইরানি পাহাড় ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় রোহিঙ্গা সন্ত্রসী নবী বাহিনীর ৫ সক্রিয় সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫টি পিস্তল, ২টি ওয়ান শুটারগান, ১৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি ও ২টি শর্টগান জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধের কথা স্বীকার করেছে।